পঞ্চগড়ে ব্যাংক কর্মকর্তা, পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

পঞ্চগড়ে বোদা সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা,দেবীগঞ্জ থানার দুই পুলিশ সদস্যসহ একদিনে সর্বোচ্চ ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে তেঁতুলিয়া উপজেলার ১জন, সদর উপজেলায় ২ জন দুইজন,বোদা উপজেলায় ১০ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৩ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। শনিবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ১ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী, সদর উপজেলার ২ জন পৌর এলাকার, বোদা উপজেলার ১০ জনের মধ্যে ৩ জন বোদা সোনালী ব্যাংকের কর্মকর্তা,পৌর এলাকার ইসলাম বাগের ৩ জন,নগর কুমারী এলাকার ২ জন,উপজেলা পরিষদের ১ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন এবং দেবীগঞ্জ উপজেলার ৩ জনের মধ্যে দেবীগঞ্জ থানার ২ জন পুলিশ সদস্য ও দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ এলাকার ১ জন।জেলার আক্রান্তরা স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছে। তাদের কেউই বাইরে থেকে আসেনি।তাদের বয়স ৮ বছর হতে ৫৫ বছরের মধ্যে।

গত ১৪ ই জুলাই তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৮ জুলাই তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং বর্তমানে তাদের তেমন কোন শারিরিক সমস্যা না থাকায় সুস্থ আছে বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ২৪২৬ জনের নমুনা সংগ্রহ করার পর ২৪২৬ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ২১১ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ১৪৬ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৯ জন,সদরে ৮৭ জন,আটোয়ারীতে ১৩ জন,বোদায় ৩৫ জন এবং দেবীগঞ্জে ৫১ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় ১৪৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

এদিকে ৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে সদর উপজেলায় মৌলভী পাড়ায় ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ৫৪ বছর বয়সী এক গৃহিনী,বোদা উপজেলার সাকোয়ায় ৬৬ বছর বয়সী এক সাবেক ইউপি চেয়ারম্যান ও দেবীগঞ্জ উপজেলার চিলাহাটিতে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধ।

অন্যদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে উপজেলার জগদলে ৫৫ বছর বয়সী এক দোকানদার ও রাজনগড়ে ২২ বছর বয়সী এক যুবক,বোদা উপজেলার ধনিপাড়ায় ১৬ বছর বয়সী এক কিশোর ও ৫৫ বছর বয়সী এক পান দোকানদার এবং দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর