একদিনেই শাহেদের নামে ৯২ অভিযোগ আসলো র‍্যাবের হটলাইনে

আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও প্রতারণার মহানায়ক খ্যাত শাহেদের অপকর্মের আরও অভিযোগ পেতে র‍্যাবের পক্ষ থেকে একটি হটলাইন চালু করা হয়েছে। সেটা চালুর একদিনের মাঝেই ফোন ও ই-মেইলে তার বিরুদ্ধে মোট ৯২টি অভিযোগ জমা হয়েছে।

আজ (শনিবার) রাতে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ভুক্তভোগীদের সেবা দেয়ার জন্য আমরা হটলাইন চালু করেছি। গত একদিনে ভয়াবহ রেসপন্স পেয়েছি। আমরা হটলাইনে ৭২টি মৌখিক অভিযোগ পেয়েছি। এছাড়া ই-মেইলের মাধ্যমে অভিযোগ এসেছে ২০টি। সবগুলো অভিযোগ প্রতারণার।

তিনি আরও বলেন, পাওয়া অভিযোগে কেউ জমি সংক্রান্ত আবার কেউ আর্থিক প্রতারণাসহ নানা ধরণের অভিযোগ জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে সে নেটওয়ার্ক তৈরী করে এই প্রতারণা চালিয়ে যাচ্ছিল।

উল্লেখ্য, গত ১৭ জুলাই শাহেদের ব্যাপারে তথ্য ও অভিযোগ জানাতে বা আইনি সহায়তা পেতে একটি মোবাইল নাম্বার (01777720211) ও একটি ইমেইল এড্রেস ([email protected]) মিডিয়ার মাধ্যমে জনগণকে জানানো হয়। আরও বেশ কিছুদিন এই হটলাইন নাম্বার চালু থাকবে বলেও জানায় র‍্যাব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর