প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক করোনায় আক্রান্ত

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জসিম উদ্দিন হায়দার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। বার্তা বাজারকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

জসিম উদ্দিন হায়দার জানান, শারিরীক অবস্থা অবনতি দেখে সন্দেহবশত তিনি পরীক্ষা করান। এতে পজিটিভ আসে। শরীর ব্যথা ও জ্বর অনুভব করছেন তিনি। এখন রাজধানীর নিউমার্কেট এলাকার নিজের বাসভবনে অবস্থান করছেন।

করোনার শুরু থেকেই কার্যালয়ের কাজসহ সামাজিক কাজ করে যাচ্ছেন তিনি। এছাড়া করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকারি ছুটির মধ্যেও শুক্র-শনিবারসহ সপ্তাহের প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী কার্যালয় খোলা ছিলো।

প্রধানমন্ত্রী কার্যালয়ে পরিচালক পদে যোগ দেয়ার আগে নারায়ণগঞ্জ এর অতিরিক্ত জেলা প্রশাসক পদে ছিলেন।
তাঁর একমাত্র ছেলে ও গৃহপরিচারিকাও করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর