লালমনিরহাটে উদ্ধার হওয়া সেই লাশ ভারতীয় যুবকের!

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের পরিচয় পেয়েছে পুলিশ। পাটগ্রাম থানা পুলিশ জানায়, নিহত সেই যুবক ভারতীয় নাগরিক।

পুলিশ সূত্রে জানা যায়, সেই যুবকের নাম শুভাশীষ রায় (৩৫)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার শুভাষনগর এলাকার মৃত গোপাল চন্দ্রের ছেলে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে পুলিশের পাঠানো ছবি দেখে তার পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে।

গত শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের ধরলা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।

পাটগ্রাম থানা পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জানান,গত ১৬ জুলাই স্থানীয় জর্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছিলো শুভাশীষ রায়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে লাশটি হস্তান্তর করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর