খুলনার খানজাহান আলী থানার মশিয়ালীতে গ্রামবাসীর উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে ৩ জনকে হত্যার ঘটনায় অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা শেখ জাফরিন হাসানকে আটক করেছে পুলিশ।
আজ (শনিবার) বিকাল ৫টার যশোরের বাঘারপাড়া থেকে গোয়েন্দা পুলিশ তাকে আটক করে।
আটককৃত জাফরিন মশিয়ালী গ্রামের মৃত হাসান শেখের ছেল ও খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। আলোচিত এই হামলার মূলহোতা জাকারিয়া ও জাফরিন পরস্পর দুই ভাই। জাকারিয়াকেও দল থেকে বহিস্কার করা হয়েছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খোন্দকার লুৎফুল কবির বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তদের ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় যশোরের বাঘারপাড়া থেকে শেখ জাফরিনকে গ্রেফতার করা হয়েছে। খুলনায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে শুক্রবার (১৭ জুলাই) জাফরিনের ভাই গুলিবর্ষণকারী জাকারিয়ার শ্বশুর কোরবান আলী, শ্যালক আরমান ও চাচাতো ভাই জাহাঙ্গীরকে আটক করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে জাকারিয়া ও জাফরিনসহ তাদের অস্ত্রধারী বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই দুই গ্রামবাসী মারা যান। হাসপাতালে মারা যান আরও একজন। তাছাড়া গ্রামবাসীর গণপিটুনীতে এক হামলাকারীও নিহত হয়।
বার্তাবাজার/এসজে