ঘাটাইলের সাংসদ আতাউর রহমান খানের রোগ থেকে আরগ্য কামনায় কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত ঘাটাইল উপজেলা পরিষদ হল রুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ও ইউএনও অঞ্জন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার ভুইয়া, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ শামছুল আলম মনি ,সাবেক কমান্ডার হাবিবুর রহমান, সদ্য সাবেক কমান্ডার তোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন,মুক্তিযোদ্ধা মগবুল হোসেন, বিআরডিবির চেয়াম্যান চেয়ারম্যান মো.রুহুল আমিন,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা আরিফ খান প্রমুখ।
আলোচনা শেষে আতাউর রহমান খান এমপির রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা জুবায়ের মাহমুদ।
উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুলাই) দুপুরের পর টাঙ্গাইল পৌর এলাকার কলেজ পাড়ায় নিজ বাসায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন সাংসদ আতাউর রহমান খান। পরে তাকে টাঙ্গাইল ষ্টেডিয়াম থেকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে নেয়া হয়।
বার্তা বাজার / ডি.এস