ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেফতার ২

আসামী ধরতে গিয়ে খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এএসআই আমির হোসেন (৩৫) হত্যার সাথে জড়িত থাকায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (শনিবার) ভোরে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দপুর ও শাহপুর গ্রাম তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে ইসমাইল হোসেন (২০) ও মৃত হাবিবুর রহমানের ছেলে আবুল হোসেন (৩০)। এদের মাঝে ঈসমাইল হোসেন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মামুন মিয়ার ভাই।

এ বিষয়ে সদর থানার ওসি (তদন্ত) মুহম্মদ শাহজাহান জানান, হত্যকাণ্ডের মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এএসআই আমির হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় থানার আরেক এএসআই মণি শঙ্কর চাকমা বাদি হয়ে শুক্রবার রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) বিকেলে একটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে সহকর্মী মণি শঙ্করকে নিয়ে অভিযানে যান এসএসআই আমির। চান্দপুর বাজারে আসামি মামুনকে ধরার সময় ধস্তাধস্তির এক পর্যায়ে আমিরের বুকে ছুরি চালিয়ে দেন মামুন। এ সময় মণি শঙ্করকেও আহত করে পালিয়ে যান আসামি মামুন। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর