ভৈরবে ৯৭০ বোতল ফেনসিডিলসহ আটক- ২ (ভিডিওসহ)

কিশোরগঞ্জে ভৈরবে র‌্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান চালিয়ে ৯৭০ বোতল ফেনসিডিলসহ শুকর মিয়া (২৫) ও আলী আহমেদ (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

ফেনসিডিলসহ আটক হওয়া শুকর মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সিতু মিয়ার ছেলে ও আলী আহমেদ সিলেটের জকিগঞ্জ উপজেলার মৃত হাসান আলীর ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ জোবায়ের জানান, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে। এমন তথ্যের সত্যতা যাচাইয়ে গোয়েন্দা নজরদারী চালানো হলে এর সত্যতা পায়।

আজ (শনিবার) বিকেলে একটি বড়চালান নারায়ণগঞ্জে যাবে এমন খবরে র‌্যাব সদস্যরা আশুগঞ্জ ভৈরব ব্রিজের টোলপ্লাজা চেকপোস্ট স্থাপন করলে ফেনসিডিলভর্তি মাইক্রোবাস সিগনাল অমান্য করে সামনে চলে যায়। তারপর র‌্যাব পিছু নিয়ে শহরের নাটালের মোড় থেকে ৯৭০ বোতল ফেনসিডিল, ২ মাদক ব্যবসায়ী ও (চট্টগ্রাম মেট্রো-চ ৫১-১১১৮) গাড়ি আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞোসাবাদে তারা স্বীকার করেছে সিলেট সীমান্ত থেকে এগুলো ঢাকার উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো।

তিনি আরও জানায়, আটক ৯৭০ বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৯ লক্ষ ৪৩ হাজার টাকা । এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভৈরবে ৯৭০ বোতল ফেনসিডিলসহ আটক- ২

ভৈরবে ৯৭০ বোতল ফেনসিডিলসহ আটক- ২

Gepostet von Barta Bazar am Samstag, 18. Juli 2020

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর