শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি করোনায় আক্রান্ত

বাগেরহাটের শরণখোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর ও মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের প্রতিনিধি বাবুল দাস (৫৫) করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্ট শরণখোলায় এসে পৌছালে বিষয়টি নিশ্চিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন জানান, বাবুল দাস কয়েকদিন ধরে জ্বর ও মাথা ব্যাথায় ভুগছিলেন। এরপর গত ১৪ জুলাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনার পিসিআর ল্যাবে পাঠানো হয়। শনিবার সকালে সেখান থেকে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি তার বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য বলা হয়েছে।

বাবুল দাসের সুস্থ্যতা কামনা করেছেন শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলামসহ তার সহকর্মী সাংবাদিক ও শুভাকাঙ্খীরা।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর