প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশব্যাপী ‘গাছ লাগাও পরিবেশ বাচাও’ এই স্লোগানকে স্বাগত জানিয়ে
মুজিববর্ষ উপলক্ষে সকল নেতাকর্মীকে বনজ, ফলদ ও ঔষধি এই তিন ধরনের গাছ রোপণ করার নির্দেশে দিয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ। মাগুরায় পৌর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব বৃক্ষরোপণ করলো নেতাকর্মীরা।
শনিবার বিকেলে শহরের ৩ নং ওয়ার্ড আসাদুজ্জামান ঈদগাহ ময়দান এলাকায় বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্ধোধন করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মেহেদী হাসনাত।
পৌর স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা পুরো শহরে প্রতিটি ওয়ার্ডে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন চারা রোপণ করবেন ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোহাম্মদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন হোসেন, প্রচার সম্পাদক মোঃ সুমন শেখ, উপ প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সার্বিক ব্যবস্থাপনায় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সোহানুর রহমানসহ কনেকেই।
বার্তা বাজার / ডি.এস