সিরাজগঞ্জের পুলিশ সুপার করোনায় আক্রান্ত

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, শুক্রবার বিকেলে নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ এসেছে। তার স্ত্রী ও একমাত্র মেয়েও করোনায় আক্রান্ত। তিনি দ্রুত আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এদিকে সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত এক হাজার ২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন মারা গেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর