বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান মোহাম্মদ শাহীন ইকবাল

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শাহীন ইকবাল। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তাকে রিয়ার অ্যাডমিরাল থেকে ভাইস অ্যাডমিরাল হিসাবে পদোন্নতি দিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ দেয়া হয়েছে।

আজ (১৮ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ আব্দুল আলীম খান সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল, (ট্যাজ), এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন ( পি নং ৩০৭)-কে আগামী ২৫ জুলাই ২০২০ অপরাহ্ণে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদান পূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তিনি আগামী ২৪ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত মোট ৩ বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসাবে নিয়োগ পেয়েছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর