র‍্যাবের হাতে আটক রূপগঞ্জের পরিবহন চাঁদাবাজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‍্যাবের অভিযানে মরন চাঁন মিয়া (৫৫) নামের এক পরিবহন চাঁদাবাজ আটক হয়েছে। এসময় তার সাথে থাকা চাঁদার নগদ টাকাও উদ্ধার করা হয়। আজ (শনিবার) দুপুরে উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় এই অভিযান চালানো হয়।

এ বিষয়ে র‍্যাব-১১ এর এএসপি জসিম উদ্দিন চৌধুরী বলেন, ইদানীং পরিবহন খাতে চাঁদাবাজি বৃদ্ধি পাওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে তারাবো-বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে এক চাঁদাবাজকে আটোক করা হয়।

তিনি আরও জানান, সেখানে একদল চাঁদাবাজ ট্রাক চালকদেরকে ভয় দেখিয়ে প্রতিমাসে ২ হাজার টাকা করে আদায় করতো। আটককৃত ওই চাদাবাজের সাথে ৮ হাজার ৯১০ টাকা পাওয়া যায়।

এদিকে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মরন চাঁন মিয়া জানান, স্থানীয় ক্ষমতাসীন দলের কতিপয় নেতাদের নির্দেশে তিনি ওই স্ট্যাণ্ডে চাঁদা আদায় করতেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর