যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে সংক্রমণমুক্ত পরিবেশে পশু বেচাকেনা চলবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শনিবার (১৮ জুলাই) দুপুরে চসিকের অনুমোদিত কোরবানির পশুর হাটগুলোর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র এ কথা জানান।
তিনি বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সিটি করপোরেশন কর্তৃক পশুর হাট সমূহে সর্বোচ্চ সর্তকতা, পর্যবেক্ষণ, অবকাঠামোগত সুযোগ-সুবিধা ও বর্জ্য অপসারণের সার্বক্ষণিক ব্যবস্থাসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ক্রেতা বিক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে পশু বেচাকেনা করতে পারবেন। তবে নগরবাসীকে অহেতুক জনসমাগম করা হতে বিরত থাকতে হবে।
এছাড়াও পশুরহাট ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব সততা ও সচেতনতার সাথে পালন করার নির্দেশ দেন মেয়র।
এ সময় আরো উপস্থিত ছিলেন, চসিক কাউন্সিলর শৈবাল দাশ সুমন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, এস্টেট অফিসার এখলাছুর রহমান, সাগরিকা পশুর বাজারের ইজারাদার সাইফুল হুদা জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, জামসেদ খান, বিবির হাট পশু বাজারের ইজারাদার এরশাদ মামুন, সুমন দেবনাথ সহ প্রমুখ।
বার্তা বাজার / ডি.এস