ঝিনাইদহের কোটচাদপুর উপজেলায় আলাউদ্দিন (৩০) নামের এক বিআরবি কর্মকর্তা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১৫ জুলাই করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন তিনি।
এছাড়াও জেলায় নতুন করে করোনায় আরও ৩৪ জন আক্রান্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার করোনা উপসর্গ নিয়ে মৃত আলাউদ্দিনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, মৃত ওই ব্যক্তির জানাজা শেষে ইসলামিক ফাউন্ডেশন গঠিত কমিটির সদস্যরা তাঁর লাশ দাফন সম্পন্ন করেছে। এনিয়ে জেলায় ২৬ টি লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস