খাসি চুরির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে কাসি চুরি করে জবাই করার অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। ঘটনায় জড়িত ২ জনকে ইতোমধ্যে আটক করেছে পুলিশ।

উপজেলার ফুলবাড়িয়া কুড়িচাল এলাকায় শুক্রবার (১৭ জুলাই) রাতে এই চুরির ঘটনা ঘটে। অভিযুক্ত যুবলীগের ওই নেতা ফুলবাড়িয়া কুড়িচাল ৭নং ওয়ার্ড যুবলীগের নেতা বলে জানা গেছে।

আজ (শনিবার) দুপুরে এই ঘটনার দ্রুত বিচার দাবী করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে নূরু ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে যায়। পরে বাড়িতে এসে দেখতে পায় বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

খাসির রক্ত দেখে দেখে পাশে মালেক নামে ব্যাক্তির বাড়ি তল্লাশি করে খাসির মাংস পায়। এলাকাবাসী পরে মালককে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাড়ির মালেক ও তমিজুদ্দিনকে গ্রেফতার করেন।

ফুলবাড়িয়ার পুলিশকে ক্যাম্প ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং খাসির মাংসসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্র-যমুনাটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর