মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা, কান ধরিয়ে রাস্তায় বসালো পুলিশ

সুনামগঞ্জ জেলা শহরে স্বাস্থ্যবিধি মানতে পুলিশ কঠোরভাবে কাজ শুরু করেছে। মুখে মাস্ক না লাগিয়ে বাইরে ঘোরাফেরা করায় পুলিশের শাস্তির সম্মুয়খীন হয়েছেন অনেকেই। শহরের ট্রাফিক পয়েন্টে এমনই কয়েকজন পথচারীকে কান ধরিয়ে বসে রাখে পুলিশ।

আজ (শনিবার) সকালের এই ঘটনা ঘটে। স্বাস্থ্যবিধি নিশ্চিতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

পুরো জেলায় মাইকিং করে জনসাধারণকে মাস্ক পরার জন্য উৎসাহ দিয়েছেন পুলিশ সদস্যরা। এরপরও স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়ায় কানে ধরিয়ে রাস্তার পাশে বসিয়ে রাখে পুলিশ। যাতে তাদের দেখে অন্যরা এই কাজ না করে।

এ বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, করোনাভাইরাসের সংক্রমণের মধ্যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। এরপরও যারা স্বাস্থ্যবিধি অমান্য করছেন তাদের বিরুদ্ধে কঠোর হতে আমরা বাধ্য।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর