ঠাকুরগাঁওয়ে নদীতে ডুবে প্রাণ গেল সেনা সদস্যের

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় কুলিক নদীর পানিতে ডুবে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে কুলিক নদীর আরভি স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ওই সেনা সদস্যের নাম আশিক রহমান (২৪)। তিনি উপজেলার ভান্ডারা গ্রামের মােস্তফা কামালের ছেলে।

পরিবারের লােকজন জানায়, গেল দুই বছর হলাে তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে যাগদান করে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়ীতে এসেছেন কয়েকদিন হলাে। শনিবার সকালে নদীতে গােসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরে স্থানীয় লােকজন দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন।

রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর