টাঙ্গাইলের মধুপুরে একই পরিবারের চারজন খুনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ১১টার দিকে নিহতের মেয়ে সোনিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় আসামী করা হয়েছে অজ্ঞাত। ঘটনার সাথে জড়িত কিংবা সন্দেহভাজন কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, শুক্রবার (১৭ জুলাই) সকালে মধুপুর পৌরসদরের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে চারজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, মোঃ গনি মিয়া (৩৫), তার স্ত্রী তারিজন (৩০), তাদের ছেলে তাজেল (১৪) ও মেয়ে সাদিয়া (৬)।
স্থানীয়দের মতে, নিহত গণিমিয়া তার পরিবার নিয়ে এই এলাকায় বাড়ী করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
বার্তাবাজার/এসজে