চুয়াডাঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় সীমান্তবর্তী এ জেলায় নতুন করে ৬ নারীসহ ১৪ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৬৪ জনে।
শনিবার (১৮ জুলাই) চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত কওে জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৩০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে।
এরমধ্যে ১৪ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১০ জন এবং দামুড়হুদা উপজেলার ৪ জন রয়েছেন।
কেএস/বার্তাবাজার