বি.জে.সি’র নিকট পাওনা টাকা পরিশোধের দাবিতে ব্যাবসায়ীদের আজ শনিবার দুপুরে পাবনা জেলা ক্ষুদ্র পাট ব্যাবসায়ীদের আয়োজনে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় পাট ব্যাবসায়ী মো: আব্দুল কুস্সুস সরকার, শী কার্ত্তিক চন্দ্র সাহা, মো: আব্দুল লতিফ লিখিত বক্তব্যে জানান, পাবনার জেলা বিভিন্ন উপজেলার প্রায় ৩৫ জন ক্ষুদ্র পাট ব্যবসায়ী বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিকট প্রায় ৩০ কোটি টাকা পাই।
আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের এ টাকা বিশাল পাহাড়ের সমান। করোনা পরিস্থিতির কারণে জমানো টাকা প্রায় নিঃশেষ। এ অবস্থায় সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে বিয়ে-শাদী, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে সমন্ত কিছু বন্ধ হওয়ার উপক্রম টাকার অভার ব্যবসা হারিয়ে আমরা মানবতার জীবন যাপন করছি।
ছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা সময়মতো পরিশোধ করতে না পাড়ায় ব্যাংক কর্তৃপক্ষ মামলা মোকার্দ্দমা করেছে। আমরা পাট ব্যবসায়ী, হ্যান্ডালিং ও পরিবহন ঠিকাদারগণ আজও পাওয়াদারদের চাপে দিশোহারা, ঘর বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি।
বর্তমান মুজিবর্বষ ও করোনাকালে ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের ২০১৬-২০১৭ সাল হতে ২০১৯-২০ সাল পযর্ন্ত প্রায় ২৬৪ কোটি এবং বন্ধকৃত আদমাজী জুট মিলের ৯.৯৬ কোটি পাওনা টাকা দ্রুততম সময়ে পরিশোধের জন্য আপনাদের মাধ্যমে জোড় দাবি জানাচ্ছি।
তারা আরো জানান সাংবাদিকদের লেখুনির মাধ্যমে প্রকাশ করে বিজেএমসি’র নিকট পাওনা টাকা প্রাপ্তিতে আমাদেও সহযোগিতা করবেন বলে আশা রাখছি। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
কেএস/বার্তাবাজার