করোনামুক্ত হলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। গতকাল শুক্রবার (১৭ জুলাই) তার রিপোর্ট করোনা নেগেটিভ আসে।

আজ শনিবার (১৮ জুলাই) সকালে তিনি বারিধারার নিজ বাসভবনে ফিরেছেন। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।

পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, অসংখ্য সমর্থক, অনুসারী ও শুভাকাঙ্খী যারা আমার জন্য দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে দেশ ও মানুষের সেবায় আরো বেশি কাজ করতে পারি।

উল্লেখ্য, করোনা পজিটিভ হয়ে গত ১ জুলাই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। আগামী কয়েকদিন বিশ্রামের পর যথারীতি অফিস করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর