গাইবান্ধায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বানভাসীরা

গাইবান্ধা সদরের কামারজানী, সাঘাটা.ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলা এর কাপাসিয়া গ্রাম এবং চরগুলোতে বন্যার পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে বানভাসীরা।

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধায় যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সবকটি নদীর পানি এখন কমতে শুরু করেছে। তবে দুর্ভোগ তো কমছে না তাদের এখনও। পানির মধ্যে রান্না করে খেতে হচ্ছে, ছেলেমেয়ে, শিশু ও বৃদ্ধদের নিয়ে ভয়ে ভয়ে দিন যাচ্ছে এসব বাধের আশেপাশের গ্রামের লোকজনদের। আয় রোজগার নেই এতে তরে এসব গ্রামগুলোর মানুষ মানবেতর জীবনযাপন করছে।

গবাদি পশু ,বৃদ্ধ ও শিশুদের স্বাস্থ্য ও সুষম খাবারের অভাবে সাস্থ্য ঝুঁকিতে রয়েছে তারা। এছাড়া নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে এখানে। তাদের দাবি ত্রাণ নয় চাই টেকসই বাধ নির্মাণ।

গত ২৪ ঘন্টায় পানি কমতে শুরু করেছে ২০ সেন্টিমিটার করে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি গাইবান্ধা শহরের নতুন ব্রিজ পয়েন্টে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর