দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হলেন আমির

নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরে নিজের ক্যারিয়ার আলোকিত করেন মোহাম্মদ আমির। এবার বা-হাতি এ পেসারের ঘর আলো করে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হলেন মোহাম্মদ আমির।

গেল বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক পোস্টের মাধ্যমে এই সুখবরটি ভক্ত-সমর্থকদের সঙ্গে শেয়ার করেছেন আমির নিজেই। বাঁহাতি এই পেসার কন্যার ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ অবশেষে আল্লাহর রহমত জোয়া আমির।’

আমির এবং তার স্ত্রী নারজিস খান মিলে দ্বিতীয় কন্যার নাম রেখেছেন জোয়া আমির। নতুন অতিথির আগমনে ভক্ত-সমর্থকদের অভিনন্দন বার্তায় সিক্ত হচ্ছেন আমির দম্পতি।

আমিরের জাতীয় দলের সতীর্থ হাসান আলী টুইটের জবাবে লিখেছেন, ‘মাশাআল্লাহ ভাই, অভিনন্দন।’ পাকিস্তানের আরেক বাঁহাতি পেসার সোহেল তানভির লিখেছেন, ‘মাশাআল্লাহ, তোমার ও তোমার পরিবারকে অভিনন্দন।’ পেসার উমর গুল লিখেছেন, ‘অনেক অনেক মোবারক ভাই।’

আরেক ক্রিকেটার ইমরান ফারহাত লিখেছেন, ‘অভিনন্দন ভাই, আল্লাহ সৌভাগ্য দান করুন, আমিন।’ পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান তো মনে করিয়েই দিলেন, কন্যা সন্তান মানেই সৌভাগ্য। তিনি লিখেছেন, ‘আপনি অনেক সৌভাগ্যবান যে আল্লাহ আপনাকে কন্যা সন্তান উপহার দিয়েছেন।’

২০১৬ সালের সেপ্টেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন আমির ও নারজিস। এই দম্পতির প্রথম সন্তানের নাম মিনসা আমির।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর