পঞ্চগড়ের বোদা উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আবিদা সুলতানা লাকিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ধর্ষণে সহায়তাসহ সংগঠন বিরোধী অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) রাতে পঞ্চগড় জেলা মহিলা লীগের সভাপতি নিলুফার ইয়াসমিন ও সাধারণ সম্পাদক মালেকা ইয়াসমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৬ জুলাই আপনার বিরুদ্ধে বোদা থানায় একটি মামলা করা হয়েছে। এজন্য সংগঠন বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষণের মামলায় সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তা করায় আবিদা সুলতানা লাকিকে আটক করে বোদা থানা পুলিশ।
বার্তাবাজার/কে.জে.পি