কুষ্টিয়ায় সাপ খেলা দেখানোর সময় বিষাক্ত সাপের কামড়ে আবুল কালাম নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার(১৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলার বটতৈল এলাকার রাজার হোটেলের সামনে সাপ খেলা দেখাতে গিয়ে অসাবধানতাবসত আবুল কালাম নামের এক সাপুড়েকে বিষাক্ত কুলিম সাপ কামড় দেয়।
এসময় স্থানীয়রা সাপুড়ে আবুল কালাম কে উদ্ধার করে ২৫০ শয্যা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ২নং ওয়ার্ডে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সাপুড়ে আবুল কালামের মৃত্যু হয়। মৃত আবুল কালাম বটতৈল দক্ষিণ পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক তাপস কুমার সরকার সাপের কামড়ে সাপুড়ের মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএস/বার্তাবাজার