সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে পরীক্ষার ফলাফলে তার পজিটিভ রিপোর্ট ধরা পড়ে।
আজ শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। এ সময় দ্রুত আরোগ্য লাভ করতে সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এসএম হুমায়ুন কবীর জানান, চিকিৎসক, পুলিশ, আইনজীবী, ব্যাংকার, পোস্টাল স্টাফ, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবীসহ জেলায় এ পর্যন্ত ১ হাজার ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন মারা গেছেন।
বার্তাবাজার/কে.জে.পি