করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের নিউজ এডিটর আব্দুল্লাহ এম হাসান (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ল্যাব এইড স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে আব্দুল্লাহ এম হাসানের বয়স হয়েছিল ৭২ বছর।
তিনি স্ত্রী ও দুই কন্যা ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
দুই সপ্তাহ আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর শরীরে বেশ কিছু জটিলতা দেখা দেওয়ায় তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।
বার্তাবাজার/কে.জে.পি