মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদকসেবীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন,গাংনী উপজেলার জোড়পুকুরিয়া শান্তিপাড়ার মৃত-শামসুদ্দীনের ছেলে মোঃ আব্দুল হামিদ(৫০) ও মধ্যপাড়া মতিয়ার রহমানের ছেলে জয় আহমেদ(২৪) এবং করমদি বনপাড়ার মৃত শাহ জামালের ছেলে,সাহিন মিয়া(৩০)।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে জেলা ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে উপজেলার জোড়পুকুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের নির্দেশে তাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেএস/বার্তাবাজার