বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সারাদেশে রাতের মতো দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন।

তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোন পরিবর্তনের সম্ভাবনা নেই।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম, সিলেট রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর