করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ঐশ্বরিয়া ও তার মেয়ে

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন ও তার মেয়ে আরাধ্যার সোয়াব।

যেহেতু তাদের দু’জনেরই করোনার কোনো লক্ষণ ছিল না, বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা হয়েছিল।

গতকাল শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় হঠাৎ করেই তাদের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। কেন ঐশ্বরিয়া এবং তার মেয়ে আরাধ্যাকে হাসপাতালে স্থানান্তরিত করা হল সে বিষয়ে এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

এর আগে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়।

গত সপ্তাহ থেকে ওই হাসপাতালেই চিকিৎসা চলছে অমিতাভ ও অভিষেকের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর