প্রকাশ হলো পাঠাও’র সালেহকে হত্যাকারীর ছবি

রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও’র সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহকে টাকার জন্য তারই সাবেক সহকারী টাইরেস ডিভন হাসপিল (২১) খুন করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ।

যুক্তরাষ্টের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ফাহিমের কাছ থেকে ১০ হাজার ডলার চুরি করেছিল হাসপিল। সেই চুরির ঘটনা ধামাচাপা দিতেই তাকে হত্যা করা হয়েছে। চুরির ঘটনা জানতে পেরেও প্রশাসনকে না জানিয়ে হাসপিলকে ফেরত দেয়ার প্রস্তাব দেয় ফাহিম। সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াল।

এই ঘটনার তদন্তে জড়িত কর্মকর্তা্রা জানান, সোমবারই ফাহিমকে হত্যা করা হয়। এরপর মরদেহ গায়েব করতে মঙ্গলবার আবারো তার অ্যাপার্টমেন্টে যান হত্যাকারী। সেদিন তার মরদেহ ইলেকট্রিক করাত দিয়ে কেটে টুকরো করে একটি ব্যাগে ভরেন এবং কিছু অংশ অ্যাপার্টমেন্টের বিভিন্ন স্থানে ছড়িয়ে রাখেন। মঙ্গলবার বোনের ফোন কল পেয়ে নিউইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে ফাহিমের মরহদেহ উদ্ধার করে পুলিশ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর