কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ১

ঢাকার কেরানীগঞ্জে মাদক বিরোধী অভিযানে মোঃ বাচ্চু মুন্সী (৪৮) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার দিনগত রাত সোয়া ১২ টারদিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলো, মাদারীপুর জেলার মাদারীপুর থানাধীন কালাপুর এলাকার মৃত আব্দুর রহমান মুন্সীর ছেলে। বর্তমানে সে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ঝাউবাড়ী এলাকার কাদির হাজীর বাড়ীর ভাড়াটিয়া।

র‍্যাব ১০, কেরানীগঞ্জ ক্যাম্পের ডিএডি বদিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০, সি সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আবুল কালাম আজাদের নের্তৃত্বে একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় মাদক বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারীকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, ০২টি মোবাইল এবং ০৩ সিম কার্ড জব্দ করা হয়। এই ঘটনায় আটকের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর