সীমান্তে লিয়াঁজো অফিস ভেঙে দেওয়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের বোনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে দক্ষিণ কোরিয়ার এক আইনজীবী। তার মতে দুই কোরিয়ার মধ্যে আবারও উত্তাপ ছড়ানোর পেছনে একমাত্র দায়ী কিমের বোন।
নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ কোরিয়ার সংশ্লিষ্ট দপ্তর আজ শুক্রবার জানিয়েছে, এ মামলার দায়িত্ব নেবে সরকার। তবে কিম জং-উনের বোন কিম ইয়ো জংয়ের বিরুদ্ধে অভিযোগের আনুষ্ঠানিক তদন্ত তারা শরু করবে কিনা তা এখনো পরিষ্কার করা হয়নি। মামলাটি মূলত প্রতীকী।
এদিকে, উত্তেজনা বাড়িয়ে এ মামলার জেরে উত্তর কোরিয়া ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের আরো অবনতি ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে