সরকার করোনার প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে: তথ্যমন্ত্রী

বর্তমান সরকার মহামারী করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। একইসাথে সমালোচকরা ঘর থেকে বের না হয়ে ঘরে বসে বসে কিংবা টিভিতে বিবৃতি দিয়েই দায়মুক্ত হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এস আলম গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে একশটি ‘হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা’ এবং কক্সবাজার জেলায় দুটি অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে করোনা মোকাবিলার যে আহ্বান জানিয়েছিলেন তাতে সাড়া দেওয়ায় সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বের কারণে করোনা ভাইরাসে মৃত্যুর হার পৃথিবীর যে কয়টি হাতেগোনা দেশে সবচেয়ে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদের সভাপতিত্বে ও জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও এস আলম গ্রুপের প্রতিনিধি আকিজ উদ্দিন প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর