সাহারা খাতুনের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সদ্য প্রয়াত সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (এমপি) স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর দক্ষিণখান, উত্তরখান ও উত্তরার কয়েকটি মসজিদে জুমার নামাজের পর উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নামাজের পর ইমাম সাহেব মৃতের আত্মার শান্তি কামনায় দোয়া দরূদ পাঠ করেন ইমামরা।

বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক ছাত্রনেতা ও আলহাজ্ব খসরু চৌধুরী উক্ত দোয়া মাহফিলের আয়োজন করেন। তিনি বলেন- সাহারা আপার মৃত্যু মেনে নেয়া কষ্টকর। আজ প্রতি পদেপদে আমরা তাকে উপলব্ধি করছি। রাজনৈতিক অঙ্গনে তার শূন্যতা কখনো হয়তো পূরণ হবে না। তিনি মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর