ঢাকার ধামরাইয়ে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শুক্রবার (১৭ জুলাই) উপজেলার সোমভাগ ইউনিয়নের চাপিল গ্রামে ৩টি রাস্তা, গোয়ালদি গ্রামে রাস্তা ও প্রাইমারী স্কুলের ভিত্তিপ্রস্তর, নওগা গ্রামের মাদ্রাসা ভবন সদর ইউনিয়নের ১ নং ওয়াডের উন্নয়নমূলক কাজের (রাস্তা), নান্নার ইউনিয়ের জলসীন প্রাইমারী স্কুল উদ্বোধন করেন তিনি।
এছাড়াও, উলাইল ও নান্নার বাজার প্রাইমারী স্কুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, কুরুঙ্গী স্কুল ভবন ও রোয়াইল ইউনিয়নের খরারচড়ে প্রাইমারী স্কুল উদ্বোধন করেন তিনি।
এসব উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন কালে বেনজীর আহমেদ বলেন, ‘করোনা ভাইরাসের কারনে বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো অবস্থায় আছি আমরা বাংলাদেশিরা। আর এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য। দেশের উন্নয়নে যেন কোন প্রভাব না পড়ে সেদিকে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি আছে। আর একারনেই ধামরাইয়ের উন্নয়নে যা কিছু করা দরকার আমি এবং আমাদের সরকারের সহযোগিতায় আমরা তা করবো ইনশাআল্লাহ।’
এসময় তিনি আরো বলেন, ‘আপনারা সবাই দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, তিনি যেন দীর্ঘজীবি হোন।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস-চেয়ারম্যান এডভোকেট সোহনা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ বিল্লাল হোসেন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ইন্জিনিয়ার দুলাল সরকার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সামাজিক ব্যক্তিবর্গ।
বার্তা বাজার / ডি.এস