বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার জৈনসার ইউনিয়নের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখার লক্ষ্যে একশত ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগের জৈনসার ইউনিয়ন শাখার সভাপতি মো. মামুন হাওলাদারের সভাপতিত্বে ও মো. আনোয়ার হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শেখ মোহাম্মদ জাকির হোসেন। বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগের সভাপতি মো. শামীম সিকদার, কেন্দ্রীয় যুবধারার সভাপতি মো. আসাদুজ্জামান বাচ্চু। বিষেশ অতিথি ছিলেন জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাঞ্চন আলী গোড়াপী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জামান শাহিন হাওলাদার (রতন), লৌহজং উপজেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণলীগের সভাপতি মো. আমিনুল ইসলাম।
এর আগে শেখ মোহাম্মদ জাকির হোসেন ভাটিম ভোগ বড় রাস্তা থেকে ভাটিম ভোগ কবরস্থান পর্যন্ত মাটির রাস্তাটি পরিদর্শন করেন এবং রাস্তাটি ইটের সলিং করার ব্যাপারে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।
বার্তা বাজার / ডি.এস