ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে দিকে উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এই ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা হলেন, সদর মডেল থানার এএসআই আমির হোসেন (৩৫)। তিনি ময়মনসিংহ জেলা সদরের দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে।

এই ঘটনায় আহত মণি শঙ্কর চাকমা নামে থানার আরেক এএসআই গুরুতর আহত হয় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারী পরোয়ানাভুক্ত মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে অভিযানে যান সদর মডেল থানার এএসআই আমির ও মণি শঙ্কর। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমির ও মণি শঙ্করের উপর আক্রমণ করেন। এ ঘটনায় গুরুতর অবস্থায় আমিরকে জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা বলেন, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আমিরের মৃত্যু হয়েছে বলে জানান এই চিকিৎসক।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মোজাম্মেল হোসেন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর