ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভাই-বোনের

ফেনীর ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তার মাথায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী সদরের পাঁচগাচিয়ার উত্তর কাশিমপুরের বাসিন্দা বাচ্চু মিয়া (৭৫) ও খুকি আক্তার (৫৫)। দুর্ঘটনায় রুবেল (২৫) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানায়, দুপুরে তারা তিনজন রুবেলের শশুর বাড়ি ফুলগাজীতে দাওয়াত খেতে যান। ফেরার পথে ফুলগাজী উপজেলার বসন্তপুর গোপাল বাড়ি রাস্তার মাথায় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুবউদ্দিন সিএনজি দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত স্থান থেকে গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর