রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান আলোচিত প্রতারক শাহেদের যেকোনো অপকর্ম বা তার বিরুদ্ধে অভিযোগ জানাতে ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছে র্যাব। যোগাযোগের স্বার্থে একটি ই-মেইল ও একটি হটলাইন নাম্বার চালু করেছে তারা।
শুক্রবার (১৭ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সাহেদের কাছ থেকে প্রতারিত হয়েছেন এমন ভুক্তভোগীরা র্যাবের হটলাইন নম্বরে যোগাযোগ করে যেকোনো অভিযোগ বা আইনি সহায়তার ব্যাপারে জানাতে পারবেন। ২৪ ঘন্টাই যোগাযোগ করা যাবে হটলাইনে।
র্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ের 01777720211 নম্বরে ভুক্তভোগীদের যোগাযোগ করতে বলা হয়েছে। এ ছাড়া যোগাযোগের জন্য ব্যবহার করতে পারবেন [email protected] এই ই-মেইল ঠিকানাটি।
বার্তাবাজার/এসজে