চট্টগ্রামে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্য গ্রেফতার

চট্টগ্রামে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ২৫টি চোরাই মোবাইল সেটসহ তাদের গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ জানান, গ্রেফতার তিনজন মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন বাসা-বাড়ি, গণপরিবহণ, মার্কেট, শপিংমলে ঘুরে মোবাইল চুরি করা এদের পেশা। গ্রেফতার তিনজন হলো, সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার ইউসুফের ছেলে সাইফুল ইসলাম (৩৩), নোয়াখালী জেলার সোনাইমুড়ি বাংলাবাজার এলাকার মোহাম্মদ হারুন উর রশিদের ছেলে মোহাম্মদ সাজ্জাদ (২৩) ও ফরিদপুর জেলার আলমডাঙ্গা দীঘলঝর্না এলাকার আতাউর মিয়ার ছেলে মোহাম্মদ সুমন প্রকাশ রুবেল (২৪)।

পুলিশ আরো জানায়, সাইফুল হলো মোবাইল চোরদের কথিত গডফাদার। চোর চক্রের সদস্যরা মোবাইল চুরি করে এনে সাইফুলের কাছে বিক্রি করে। পরে চোরাই সেটের IME নাম্বার পাল্টে নগরীর স্টেশন রোডস্থ মোবাইল সেটের দোকানসমূহে ও অন্যদের কাছে এসব মোবাইল বিক্রি করেন। এদের মধ্যে সাজ্জাদ ও সুমন প্রকাশ রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর