নাটোর সদরে নিজেকে ডিবি পুলিশের সদস্য দাবী করে পর্যটকের ব্যাগ তল্লাশীর সময় সেখানে ইয়াবা ঢুকিয়ে ফাঁসাতে গিয়ে শাহীন আলম নামের এক যুবক আটক হয়েছেন।
আজ (শুক্রবার) দুপুরের দিকে নাটোরের উত্তরা গণভবনের সামনে এই ঘটনা ঘটে। আটককৃত শাহীন নাটোর শহরের ফুলবাগান এলাকার মৃত গোলাম হোসেনের পুত্র।
হয়রানির শিকার পর্যটক দলের যুবকরা জানান, আজ সকাল ১০ টার দিকে রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর ভাটোপাড়া যুবসংঘের ১৪ সদস্য ৭টি মোটরসাইকেলে উত্তরা গণভবনের সামনে দিয়ে নলডাঙ্গা উপজেলার হালতিবিলে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বাইকে একা থাকায় তাদের সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামিল দিপনকে থামিয়ে নিজেকে ডিবি পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশী শুরু করে শাহীন।
এসময় নিজের পকেটে থাকা ইয়াবা জামিলের ব্যাগে কৌশলে রেখে দেয়ার চেষ্টা করে শাহীন। কিন্তু জামিল সেটা দেখে ফেলে প্রতিবাদ করে। অন্যরা ঘটনাস্থলে আসলে তারা ৯৯৯-এ ফোন দেয়। পরে নাটোর সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহীনকে আটক করে।
ভিডিও…
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, শাহিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এসজে