চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) ২৫ সেট অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
শুক্রবার (১৭ জুলাই) সিএমপি কমিশনার মোহাম্মদ মাহাবুবর রহমানের নিকট ২৫ সেট অক্সিজেন সিলিন্ডার ও কিছু চিকিৎসা উপকরণ তুলে দেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন বলেন, করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত দেশের অর্থনীতিকে সচল রাখতে সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরে কর্মরত শ্রমিক ও দিন মজুরদের নানানভাবে সাহায্য সহযোগিতার পাশাপাশি প্রধানমন্ত্রীর তহবিলে অনুদান দিয়েছে। সেই সাথে করোনা সংক্রমণ প্রতিরোধে দিনরাত সক্রিয় ভূমিকা পালন করা পুলিশের সহায়তায়ও এগিয়ে এসেছে। যার পরিপ্রেক্ষিতে আজ আমরা সিএমপি’র নিকট ২৫টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছি। ভবিষ্যতে আমরা আরো এমন জনহিতকর কাজে সকলের পাশে থাকার চেষ্টা করবো।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের সিওও মেজর (অব.) হুমায়ুন কবির, সিনিয়র ম্যানেজার (প্রশাসন ও মানবসম্পদ) মোহাম্মদ রেজাউল করিম, উপ ব্যবস্থাপক সাইফুল আলম (বাবু) প্রমুখ।
উল্লেখ্য, বন্দরের শীর্ষ টার্মিনাল অপারেটর মেসার্স সাইফ পাওয়ারটেক লিমিটেড করোনা সংকটে এ যাবত দেশের বিভিন্ন অঞ্চলেও অসহায় দেশবাসীর মধ্যে যথাসাধ্য ত্রাণ, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি প্রদান করেছে।
গত ১১ জুন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে ১০০ সেট অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। এর আগে চট্টগ্রাম বন্দর হাসপাতালে ৪টি মেডিক্যাল অক্সিজেন কনসেনট্রেটর (নেবুলাইজারসহ) ও ৪টি ভেন্টিলেটর এবং পায়রা বন্দরে পিপিই সামগ্রী দিয়েছে। ১১ জুলাই কক্সবাজারে সাইফ পাওয়ারটেক দিয়েছে ট্রলি, ক্যানালা, মাস্ক, রেগুলেটর, ফ্লো মিটার, অক্সিজেন গ্যাস ভর্তি ৫০ সেট সিলিন্ডার, চিকিৎসকদের জন্য ৫০ সেট পিপিই, ২ হাজার ফেইস মাস্ক, ১০০ হ্যান্ড গ্লভস, আই শিল্ড ২৫টি এবং ২টি হাই ফ্লো নেজাল ক্যানোলা মেশিন।
বার্তা বাজার / ডি.এস