মহামারি করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে কুয়েতের সব মসজিদ। আজ (শুক্রবার) জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই ঘোষণা কার্যকর করা হয়।
কুয়েতের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশমত করোনার সংক্রমণ রোধে দেশের সকল মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। এমনকি মসজিদে আজানের সময় দেয়া হতো ঘরে নামাজ আদায়ের নির্দেশ। জুমার নামাজ আদায়ের মাধ্যমে এই নির্দেশ শিথিল করা হলো।
তবে নির্দেশ দেয়া হয়েছে কঠোরভাবে, যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘন না করা হয়। মসজিদে আসার আগে বাসায় অজু করে আসা, জায়নামাজ নিয়ে আসা, স্বল্প সময়ে নামাজ আদায়; বয়স্ক, অসুস্থ ও শিশুদের মসজিদে আসতে নিষেধসহ অনেকগুলো নির্দেশ দেয়া হয়েছে।
জুমার নামাজে ভিন্ন ভাষায় খুতবা দেয়ার যে রীতি ছিল তা পরিবর্তন করে প্রত্যেক মসজিদে আরবি ভাষায় খুতবা পাঠ করা হয়।
বার্তাবাজার/এসজে