ভাইকে শেষ বিদায় দিতে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

করোনায় মারা যাওয়া রাষ্ট্রপতির ছোট ভাই মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের জানাজা ও দাফনে অংশ নিতে আগামী রোববার (১৯ জুলাই) নিজ গ্রামে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে বিকাল ৩টায় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে আব্দুল হাইকে দাফন করা হবে।

আজ (শুক্রবার) এসব তথ্য জানিয়েছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী এবং পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।

জানা যায়, রোববার দুপুর আড়াইটার মধ্যে হেলিকপ্টারে ছোট ভাইয়ের মরদেহের সাথে নিজগ্রাম কামালপুরে পৌঁছাবেন। সেখানে জানাজা, দাফনসহ আনুষাঙ্গিক কার্যক্রম শেষে সন্ধ্যার আগেই তিনি বঙ্গভবনে ফিরে আসবেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাত রাত সোয়া ১টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মো. আবদুল হাই মৃত্যুবরণ করেন। র আগে গত ৫ জুলাই আবদুল হাইকে রাজধানীর সিএমএইচের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর