লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় ধরলা নদী থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
জানা যায়,শুক্রবার (১৭ জুলাই) বিকালে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘাটের পাড় এলাকায় ধরলা নদীতে এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে পাটগ্রাম থানা পুলিশ।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’
বার্তা বাজার / ডি.এস