বরিশাল-১ আসনের জাতীয় সংসদ সদস্য, পার্বত্য চট্রগ্রামের শান্তি চুক্তি ও পরীক্ষন কমিটির আলহাজ্ব আবুল হাসানাত আবদল্লাহ’র সহধর্মীনি এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আব্দুল্লাহ এর মাতা মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক শাহান আরা আবদুল্লাহ এর মৃত্যুর চল্লিশ দিবসে বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ ও এতিম খানায় খিচুড়ি বিতরন করা হয়। শুক্রবার পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের উদ্বোগে এসব কর্মসূচী পালিত হয়।
শুক্রবার বাদ জুম্মা পটুয়াখালীর বড় জামে মসজিদ, মুসলিমপাড়া জামে মসজিদসহ প্রায় সকল মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। বড় জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ, মুসলিমপাড়া জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা আঃ কাদের। এ মসজিদে উপস্থিত দোয়া মিলাদের আয়োজক পৌরসভার মেয়র এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ।
অন্যান্যের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ বিপুল সংখ্যক মুসল্লিরা দোয়া ও মিলাদে অংশগ্রহন করেন। দোয়া ও মিলাদ শেষে দুপুরে সরকারী শিশু পরিবার (এতিম খানা) সদস্যদের মাঝে তবারক হিসেবে খিচুড়ি বিতরন করা হয়।
উল্লেখ্য, গত ৭জুন রবিবার রাত ১১.৩০ মিনিট সময় ঢাকাস্থ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেছেন শাহান আরা আবদল্লাহ। (ইন্না …. রাজিউন)।
বার্তা বাজার / ডি.এস