কেউ ভারতের ১ ইঞ্চি জমিও কেড়ে নিতে পারেনি: ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

পৃথিবীর কোনো শক্তিই ভারতের ১ ইঞ্চি জমিও কেড়ে নিতে পারেনি বলে দাবী করেছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আজ (শুক্রবার) সকালে আলোচিত লাদাখ সফরে গিয়ে ভারতীয় সেনাদের সাথে উদ্দীপনামূলক ভাষণ দেয়ার সময় তিনি এই কথা বলেন।

সেনাদের আশ্বস্ত করে তিনি বলেন, দু’দিনের লেহ সফরে আমি লাদাখ ও জম্মু-কাশ্মীর যাবো। ওই দুই জায়গার সীমান্তর্তী এলাকাও পরিদর্শন করবো। কথা বলবো সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে।

এরপর সেনাদের সামনে দাঁড়িয়ে তিনি শক্ত কন্ঠে সাহস দেন। একইসাথে দেখেন অ্যাপাচে অ্যাটাক কপ্টারের মহড়া। ট্যাঙ্ক নিয়ে সেনাদের মহড়াও তিনি তদারকি করেন। সূত্র- এনডিটিভি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর