রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোটভাই এবং তার সহকারী একান্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের (৬৭) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
শুক্রবার (১৭ জুলাই) এক শোকবার্তায় তিনি এ শোক জানান।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনগত রাত সোয়া ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আবদুল হাই মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শোকবার্তয় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বার্তা বাজার / ডি.এস